Shuru
Apke Nagar Ki App…
ধুপগুড়ি শহর সংলগ্ন ঠাকুরপাটের ফনির মাঠে বিজেপি প্রার্থীর প্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ধুপগুড়ি শহর সংলগ্ন ঠাকুরপাটের ফনির মাঠে বিজেপি প্রার্থীর প্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার যোগী আদিত্যনাথের সভায় ধুপগুড়ি বিধানসভার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার লোকের সমাগম ঘটে। মূলত যোগী কে দেখতেই দূর-দূরান্ত থেকে ছুটে আসে বিভিন্ন বয়সী বিজেপি সমর্থকেরা বলে জানা গেছে।।
India TV বাংলা
ধুপগুড়ি শহর সংলগ্ন ঠাকুরপাটের ফনির মাঠে বিজেপি প্রার্থীর প্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ধুপগুড়ি শহর সংলগ্ন ঠাকুরপাটের ফনির মাঠে বিজেপি প্রার্থীর প্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার যোগী আদিত্যনাথের সভায় ধুপগুড়ি বিধানসভার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার লোকের সমাগম ঘটে। মূলত যোগী কে দেখতেই দূর-দূরান্ত থেকে ছুটে আসে বিভিন্ন বয়সী বিজেপি সমর্থকেরা বলে জানা গেছে।।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- শনিবার ধুপগুড়ির একটি নির্বাচনী জনসভা থেকে পরিবর্তনের ডাক দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ধুপগুড়ি বিজেপি প্রার্থী নরেশচন্দ্র রায়ের সমর্থনে এদিন ধুপগুড়ির ফোনের মাঠে অনুষ্ঠিত হয় বিজেপির নির্বাচনী জনসভা সেই জনসভায় উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সহ রাজ্য ও জেলা স্তরের নেতৃত্বরা।1
- জমি ও বাগান মাফিয়া দের উদ্দেশ্যে করা সরচরালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার ধুপগুড়ির ঠাকুরপাঠ এর ফোনির মাঠে জমি মাফিয়া ও বাগান মাফিয়া দের উদ্দেশ্যে বলেন, বুলডোজার শুধু রাস্তা বানায় না, সাথে অনেক কিছুই করে।1
- গলা জড়িয়ে ধরলেন ধুপগুড়ির দুই নির্দল প্রার্থী। জয়ের ব্যাপারে আশাবাদী দুজনই। তবে নির্দল প্রার্থীদের প্রচার এবং প্রসার দুটোই বৃদ্ধি পাচ্ছে। তৃণমূল এবং বিজেপির উভয় দলের ভোট কাটার আশঙ্কা1
- সিবিএসসি বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় ৯৯.৪০% নম্বর পেয়ে জেলায় নজির গড়ল ময়নাগুড়ির জিসান রাহাত জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি ১- গ্রাম পঞ্চায়েতের আচিমনদের বাড়ি এলাকার বাসিন্দা জিসান রাহাত। আজ সেই ছেলেই সিবিএসসি বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষায় ৯৯.৪০ শতাংশ নম্বর পেয়ে গোটা এলাকাকে গর্বে ভরিয়ে দিয়েছে। জিসান পরিবারের ছোট ছেলে। বাবা আজিজার রহমান একজন স্কুল শিক্ষক—যার হাতে অনেক ছাত্রের ভবিষ্যৎ গড়ে ওঠে, আর মা মুসলিমা জাহান, যিনি নিঃশব্দে সংসার সামলে ছেলের স্বপ্নকে আগলে রেখেছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, জিসানের পড়াশোনায় ছিল না কোনো বাঁধাধরা নিয়ম বা চাপের রুটিন। নিজের মতো করে, নিজের ছন্দে পড়াশোনা করেই সে এই অসাধারণ সাফল্য অর্জন করেছে। যেন প্রমাণ করে দিল—মন থেকে কিছু করতে চাইলে পথ নিজেই তৈরি হয়ে যায়। জানা গিয়েছে বাংলা, ইংরেজি ও গণিতে ৯৯ শতাংশ, সোশ্যাল সায়েন্সে ১০০-র মধ্যে ১০০, কম্পিউটারেও পূর্ণ নম্বর ১০০। এমন দুর্দান্ত ফলাফলে সে জলপাইগুড়ি জেলায় সম্ভাব্য প্রথম স্থান অর্জনের দৌড়ে এগিয়ে রয়েছে বলে জানা গিয়েছে। তার এই সাফল্যে খুশি তার অভিভাবক, আত্মীয় সহ এলাকার মানুষ।1
- মেখলিগঞ্জ বিধানসভার নিজতরফ অঞ্চলের ৯১ নম্বর বুথে বিজেপির এক যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। তৃণমূলের চাকরি দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদ জানিয়ে ৩২টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন বলে দাবি বিজেপির। উপস্থিত ছিলেন বিজেপি মনোনীত প্রার্থী দধিরাম রায়। নবাগত সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে স্বাগত জানানো হয়। বিজেপির দাবি, এই যোগদানের ফলে এলাকায় দলের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পেল এবং পরিবর্তনের পক্ষে জনসমর্থনের স্পষ্ট বার্তা মিলেছে।1
- Post by Kinkar roy Journalist1
- কালিম্পং বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন হকি তারকা ভরত ছেত্রীর সমর্থনে কালিম্পংয়ে নির্বাচনী উত্তাপ ছড়ালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কালিম্পং জেলার গরুবাথানের রাজনীতিতে এবার ঝোড়ো ইনিংস খেলতে ময়দানে নামলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপি প্রার্থী তথা ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক ভরত ছেত্রীর সমর্থনে গরুবাথানের পান্ডারা ময়দানে এক বিশাল জনসভায় গর্জে উঠলেন তিনি তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, পশ্চিমবঙ্গ আজ দুর্নীতি আর বেকারত্বের আখড়ায় পরিণত হয়েছে। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি—প্রতিটি ক্ষেত্রেই রাজ্য সরকার সাধারণ মানুষকে বঞ্চিত করেছে। বিশেষ করে গোর্খাদের অবহেলার অভিযোগ তুলে তিনি বলেন, জিটিএ-কে (GTA) প্রাপ্য অনুদান না দিয়ে পাহাড়ের উন্নয়ন আটকে রেখেছে বর্তমান সরকার। নির্বাচনী ফলাফল নিয়ে হিমন্তের ভবিষ্যদ্বাণী— অসমে বিজেপি তো সেঞ্চুরি করবেই, কিন্তু বাংলাতেও এবার বিজেপি 'ডাবল সেঞ্চুরি' করবে। অন্যদিকে, পদ্ম শিবিরের প্রার্থী ভরত ছেত্রীও পাহাড়ের জন্য একগুচ্ছ আশার কথা শোনালেন। তিনি জানান—কালিম্পংয়ে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরির প্রস্তাব ইতিমধ্যেই পাঠানো হয়েছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকে। বিজেপি ক্ষমতায় এলে চা শ্রমিকদের দৈনিক মজুরি বাড়িয়ে ৪৫০ টাকা করা হবে।পাশাপাশি শ্রমিকদের দীর্ঘদিনের দাবি মেনে জমির পাট্টা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। এদিনের সভায় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা বিজেপি সভাপতি সঞ্জিব লামা এবং গোর্খা জনমুক্তি মোর্চার প্রভাবশালী নেতা রোশন গিরি। পাহাড়ের মানুষের রায় শেষ পর্যন্ত কোন দিকে যায়, এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।1
- ধুপগুড়ি শহর সংলগ্ন ঠাকুরপাটের ফনির মাঠে বিজেপি প্রার্থীর প্রচারে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার যোগী আদিত্যনাথের সভায় ধুপগুড়ি বিধানসভার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার লোকের সমাগম ঘটে। মূলত যোগী কে দেখতেই দূর-দূরান্ত থেকে ছুটে আসে বিভিন্ন বয়সী বিজেপি সমর্থকেরা বলে জানা গেছে।।1