সিবিএসসি বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় ৯৯.৪০% নম্বর পেয়ে জেলায় নজির গড়ল ময়নাগুড়ির জিসান রাহাত জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি ১- গ্রাম পঞ্চায়েতের আচিমনদের বাড়ি এলাকার বাসিন্দা জিসান রাহাত। আজ সেই ছেলেই সিবিএসসি বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষায় ৯৯.৪০ শতাংশ নম্বর পেয়ে গোটা এলাকাকে গর্বে ভরিয়ে দিয়েছে। জিসান পরিবারের ছোট ছেলে। বাবা আজিজার রহমান একজন স্কুল শিক্ষক—যার হাতে অনেক ছাত্রের ভবিষ্যৎ গড়ে ওঠে, আর মা মুসলিমা জাহান, যিনি নিঃশব্দে সংসার সামলে ছেলের স্বপ্নকে আগলে রেখেছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, জিসানের পড়াশোনায় ছিল না কোনো বাঁধাধরা নিয়ম বা চাপের রুটিন। নিজের মতো করে, নিজের ছন্দে পড়াশোনা করেই সে এই অসাধারণ সাফল্য অর্জন করেছে। যেন প্রমাণ করে দিল—মন থেকে কিছু করতে চাইলে পথ নিজেই তৈরি হয়ে যায়। জানা গিয়েছে বাংলা, ইংরেজি ও গণিতে ৯৯ শতাংশ, সোশ্যাল সায়েন্সে ১০০-র মধ্যে ১০০, কম্পিউটারেও পূর্ণ নম্বর ১০০। এমন দুর্দান্ত ফলাফলে সে জলপাইগুড়ি জেলায় সম্ভাব্য প্রথম স্থান অর্জনের দৌড়ে এগিয়ে রয়েছে বলে জানা গিয়েছে। তার এই সাফল্যে খুশি তার অভিভাবক, আত্মীয় সহ এলাকার মানুষ।

- দুই নির্দল প্রার্থীর সৌহার্দ্য সম্পর্কে বললেন কে এসডিসির প্রার্থী। নমঃশূদ্র সমর্থিত খাট চিহ্নের প্রতীকে প্রার্থী হয়েছেন মলয় সিদ্ধা। সেন্ট্রাল ডুয়ার্স প্রেসক্লাবে অনুষ্ঠান চলাকালীন দুজনের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়।1
- বিজেপির একটি সভায় ধুপগুড়ি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি তথা গাদং এক নং গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান চিন্তা মোহন রায়ের উপস্থিতিকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো সামাজিক যোগাযোগ মাধ্যমে আর যা নিয়ে তৈরি হয়েছে জোর বিতর্ক। সাম্প্রতিক কিছু ছবি ও ভিডিওতে দেখা যায় তিনি বিজেপির প্রার্থী নরেশ চন্দ্র রায়ের একটি সভায় বসে আছেন এবং নরেশ চন্দ্র রায়ের সঙ্গে কথাবার্তা বলছেন। এমন ভিডিও ছবি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়তেই বিরূপ মন্তব্য দেখা যায়। আর যা নিয়ে তৈরি হয় বিতর্ক ধুপগুড়ি রাজনীতিতে। পরে অবশ্য তিনি সাংবাদিকদের ডেকে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জানান তাকে ভুল বুঝিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছে সৌজন্যমূলক সাক্ষাৎকারের জন্য সেখানে গেলে এই ধরনের ঘটনা ঘটবে তিনি বুঝতে পারেননি তাই তিনি অনিচ্ছাকৃতভাবে ভুল করেছেন। #Breaking #Dhupguri #CPIM1
- আসামের কামাক্ষা মন্দিরে বলি প্রথা বন্ধ হয়নি। আসামে মাছ মাংস বিক্রি বন্ধ হয়নি। অর্থাৎ পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গেও মাছ মাংস বিক্রি বন্ধ হবে না। বললেন আসামের বিদায়ী মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে আরো বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে সাধারণ মাছ মাংসের বদলে গোমাংস বিক্রি বন্ধ হবে।1
- Post by Kinkar roy Journalist1
- মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের নিজতরফ অঞ্চলের ৯১ নম্বর বুথে শুক্রবার রাজনৈতিক পালাবদলের ছবি দেখা গেল। ওই বুথের ৭টি পরিবার সিপিআইএম ও বামফ্রন্ট ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দলীয় প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী-র হাত ধরে তাঁরা শাসক দলে সামিল হন। নবাগতদের দলীয় পতাকা তুলে স্বাগত জানান তৃণমূল নেতৃত্ব। উপস্থিত নেতারা জানান, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ ও এলাকার অগ্রগতিতে অনুপ্রাণিত হয়েই ওই পরিবারগুলি তৃণমূলে যোগ দিয়েছেন। এই যোগদানে এলাকায় তৃণমূল কংগ্রেসের সংগঠন আরও শক্তিশালী হবে বলে দাবি নেতৃত্বের।1
- জাতীয় ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষ্যে হলদিবাড়ি গ্রামীন হাসপাতালে বিশেষ প্রশিক্ষণ শিবির। Khabar Haldibari - খবর হলদিবাড়ি1
- ভোটারদের অভয় দিলেন প্রশাসন, অবাধ ও সুষ্ঠুভাবে ভোট করাতে ময়দানে প্রশাসন ময়নাগুড়ি: আগামী ২৩ এপ্রিল বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। আর সেই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে তৎপর প্রশাসন ও পুলিশ। সেই লক্ষ্যে বৃহস্পতিবার ময়নাগুড়ি বিধানসভা এলাকার বিভিন্ন অঞ্চলের পাশাপাশি সাপটি বাড়ি ২ নম্বর অঞ্চলের একাধিক বুথে পৌঁছে সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন জেলার শীর্ষ পুলিশ আধিকারিক সহ প্রশাসনিক কর্মকর্তাগণ। এদিন উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা শাসক সন্দীপ ঘোষ ,পুলিশ সুপার অমরনাথ কে, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ এবং কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। এদিন তারা সাপটি বাড়ি গ্রাম পঞ্চায়েতের সুস্থির হাট বাজার , কাশীর ডাঙ্গা বুথ এলাকা, ছোট দোমোহনি বাজার সহ বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন, শোনেন তাদের সুবিধা-অসুবিধার কথা এবং ভোটকে ঘিরে কোনো আশঙ্কা বা সমস্যার মুখোমুখি হচ্ছেন কি না, তা খতিয়ে দেখেন। ভোটারদের নিরাপত্তা নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আধিকারিকরা আশ্বস্ত করেন যে, নির্ভয়ে ভোটদান নিশ্চিত করতে প্রশাসন সম্পূর্ণভাবে প্রস্তুত।1
- বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিভিন্ন দল ছেড়ে একাধিক পরিবার যোগদান করলো বিজেপিতে। এদিন বিজেপি প্রার্থী দীপক বর্মনের উপস্থিতিতে এই যোগদান সভা চলে। জানা গেছে একাধিক দল ছেড়ে ফালাকাটা বিধানসভার বিজেপি প্রার্থী দীপক বর্মনের হাত ধরে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।1
- ডুয়ার্সের মাটিতে ফের একবার 'মহাগুরু'। বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচারে তুঙ্গে মেজাজ। কয়েক দিন আগেই মালবাজারে ঝড় তুলেছিলেন, আর আজ মিঠুন চক্রবর্তী পা রাখলেন চালসায়। নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পুনা ভেংড়ার সমর্থনে আয়োজিত এই মেগা রোড-শো ঘিরে সকাল থেকেই ছিল টানটান উত্তেজনা। এদিন ঠিক সময়েই টিয়া বনের হেলিপ্যাডে অবতরণ করে সুপারস্টারের হেলিকপ্টার।3