Shuru
Apke Nagar Ki App…
kam back 🤟🤟
Pingku barman
kam back 🤟🤟
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- kam back 🤟🤟1
- Post by Pankaj paul1
- আগামীকাল ভোট গণনা, সকলের শান্তি কামনায় মন্দিরে মন্দিরে পূজা দিলেন সাবিত্রী বর্মন। তিনি মনে করেন এবার রাজ্যের স্বৈরাচারী সরকার চলে যাবে এবং বিজেপি ক্ষমতায় আসবে। তাই শীতলকুচির সমস্ত শুভানুধ্যায়ী শুভাকাঙ্ক্ষী মানুষদের তিনি শান্তি কামনা করে মন্দিরে মন্দিরে পুজো দেন।1
- *ভোটের ফলের আগে শীতলখুঁচিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, আশ্বস্ত গ্রামবাসীরা* আগামীকাল বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। তার আগে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে শীতলখুঁচির বিভিন্ন অঞ্চলে রুট মার্চ শুরু করল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার গোলেনাওহাটি মিরাপাড়া এলাকায় রুট মার্চ চালানো হয়। শীতলখুঁচি থানার এএসআই সমীর রায়ের নেতৃত্বে এই রুট মার্চে অংশ নেয় বিশাল কেন্দ্রীয় বাহিনী। মিরাপাড়া ছাড়াও ভাঐরথানা, ছোট শালবাড়ি সহ ব্লকের স্পর্শকাতর এলাকাগুলিতে এদিন টহল দেওয়া হয়। বাহিনী এলাকার অলিগলি, বাজার ও গুরুত্বপূর্ণ মোড়গুলিতে টহল দিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। রুট মার্চ দেখে আশ্বস্ত স্থানীয় বাসিন্দারা। মিরাপাড়ার এক বাসিন্দা বলেন, "ফলাফলের আগে এলাকায় একটা চাপা উত্তেজনা ছিল। পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী এভাবে টহল দিলে আমরা নির্ভয়ে থাকতে পারব। ভোটের পরেও যেন এই টহল জারি থাকে।" অনেকেই জানিয়েছেন, বাহিনীর উপস্থিতিতে তাঁরা আতঙ্কমুক্ত। "উস্কানি বা গোলমালের ভয় আর নেই। বাচ্চারা স্কুলে যেতে পারবে, দোকানপাট খোলা থাকবে", বললেন আরেক গ্রামবাসী। এ বিষয়ে শীতলখুঁচি থানার ওসি অভিষেক লামা জানান, "নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য আমরা সতর্ক। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত রুট মার্চ চালানো হবে। গুজবে কান না দিয়ে সকলকে সংযত থাকার অনুরোধ করছি।" তিনি আরও জানান, ফল ঘোষণার দিন ও তার পরবর্তী কয়েকদিন ব্লকের প্রতিটি স্পর্শকাতর বুথ এলাকায় বাহিনীর নজরদারি থাকবে। কোনও রকম অশান্তি বরদাস্ত করা হবে না। জেলা পুলিশ সূত্রে খবর, শীতলখুঁচি সহ কোচবিহারের সব বিধানসভা এলাকাতেই অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। ড্রোন ও সিসিটিভি-র মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।1
- মাথাভাঙ্গা,আগামীকাল বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা।ফল ঘোষণার আগের দিন রবিবার সন্ধ্যায় মাথাভাঙ্গা শিবমন্দির ও মদন মোহন মন্দির সহ বিভিন্ন মন্দিরে পূজা দিলেন মাথাভাঙ্গা বিধানসভার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।পূজা দিয়ে মাথাভাঙ্গা বিধানসভার বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক সকলের মঙ্গল কামনায় পূজা দিলেন।বাংলার মানুষ পরিবর্তন চাইছেন। বাংলায় নতুন সূর্যোদয় হবে ।সাধারণ মানুষের মঙ্গল কামনায় এবং রাজনীতির ঊর্ধ্বে সকল মানুষ যেনো ভালো থাকে তাই পূজা দেওয়া।1
- মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক ভোট গননার আগের দিন মাথাভাঙ্গার বিভিন্ন মন্দিরে পুজো দিলেন।মুখোমুখি হলেন শুরু অ্যাপের প্রতিনিধির।1
- দিনহাটার বামনহাটের দক্ষিণ লাউচাপরা এলাকায় পারিবারিক বিবাদের জেরে শাশুড়ির উপর কুড়ুল দিয়ে হামলার অভিযোগ উঠেছে বৌমার বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় মহিলাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত বৌমাকে আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫-১৬ বছর আগে ওই এলাকার বাসিন্দা কৃষ্ণ বর্মনের সঙ্গে আবুতারা এলাকার এক মহিলার বিয়ে হয়। বিয়ের পর থেকেই শাশুড়ি ও বৌমার মধ্যে প্রায়শই অশান্তি লেগে থাকত। কয়েকদিন আগে অসুস্থতার সময় শাশুড়ি বৌমাকে চিকিৎসার জন্য চার হাজার টাকা দেন বলে অভিযোগ। রবিবার দুপুর প্রায় ২টা নাগাদ ওই টাকার বিষয়কে কেন্দ্র করে ফের বচসা শুরু হয়। অভিযোগ, সেই বচসা চরম আকার নিলে বৌমা কুড়ুল দিয়ে শাশুড়ির মাথায় পরপর কয়েকটি কোপ মারেন। ঘটনায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই মহিলা। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। ঘটনার খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত বৌমাকে আটক করে থানায় নিয়ে যায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ1
- *ফল ঘোষণার আগে চেনাকাটা শিব মন্দিরে পুজো দিলেন শীতলখুঁচির বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন* আগামীকাল বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। তার ঠিক আগের দিন শীতলখুঁচির ঐতিহ্যবাহী চেনাকাটা শিব মন্দিরে পুজো দিলেন বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন। রবিবার সকালে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে চেনাকাটা শিব মন্দিরে পৌঁছান সাবিত্রী বর্মন। সেখানে ভোলানাথের মাথায় জল ঢেলে পুজো দেন এবং এলাকার শান্তি ও মঙ্গল কামনা করেন। মন্দিরের পুরোহিত বিশেষ মন্ত্রোচ্চারণের মাধ্যমে তাঁর জয় কামনা করে আশীর্বাদ করেন। পুজো শেষে সাবিত্রী বর্মন বলেন, "মহাদেবের কাছে প্রার্থনা করলাম যেন শীতলখুঁচিতে শান্তি বজায় থাকে। ফল যা-ই হোক, মানুষের রায় মাথা পেতে নেব। তবে আমার বিশ্বাস, শীতলখুঁচির মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। বিজেপির উপর আস্থা রেখেছে।" তিনি আরও বলেন, "ভোটের সময় যাঁরা দিনরাত পরিশ্রম করেছেন, সেই কর্মী-সমর্থকদের জন্যও প্রার্থনা করলাম। ঈশ্বর সকলের মঙ্গল করুন।" মন্দির চত্বরে এদিন সকাল থেকেই ভিড় জমান বিজেপি কর্মীরা। প্রার্থীকে সামনে পেয়ে 'জয় শ্রীরাম' ও 'ভারত মাতা কি জয়' স্লোগান দেন তাঁরা। অনেকেই মন্দিরে নারকেল ফাটিয়ে বিজেপির জয় কামনা করেন। ফল ঘোষণার আগে প্রার্থীদের মন্দিরে পুজো দেওয়া বা জমায়েত ঘিরে যাতে কোনও উত্তেজনা না ছড়ায়, সেদিকে নজর রেখেছে পুলিশ। মন্দির চত্বরে পুলিশি টহলও ছিল। উল্লেখ্য, শীতলখুঁচি বিধানসভা কেন্দ্র এবার হাইভোল্টেজ কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। তৃণমূল, বিজেপি ও সিপিআইএম এর মধ্যে ত্রিমুখী লড়াই হয়েছে। আগামীকালই স্পষ্ট হবে ইভিএম-এ কার পক্ষে রায় দিয়েছেন শীতলখুঁচির মানুষ।1