Shuru
Apke Nagar Ki App…
নালাগোলায় মানবিকতার নজির দুই মহিলা সিভিকের নালাগোলায় দুই মহিলা সিভিক ভলান্টিয়ারের মানবিক উদ্যোগ, ফিরিয়ে দিলেন ১২ হাজার টাকা-সহ হারানো মানিব্যাগ সহ আইডি কার্ড । কর্তব্য পালনের পাশাপাশি মানবিকতার নজির গড়লেন বামনগোলা থানার নালাগোলা পুলিশ ফাঁড়ির দুই মহিলা সিভিক ভলান্টিয়ার। জানা গেছে, ষষ্ঠীর সন্ধ্যায় ডিউটি চলাকালীন তাঁরা একটি মানিব্যাগ খুঁজে পান। মানিব্যাগের মধ্যে ছিল নগদ ১২ হাজার টাকা এবং বিভিন্ন পরিচয়পত্র। এরপর তাঁরা মানিব্যাগটি নালাগোলা পুলিশ ফাঁড়িতে জমা দেন। পুলিশ বিভিন্ন এলাকায় খবর দেওয়ার পর মানিব্যাগের মালিক ফাঁড়িতে এসে উপযুক্ত প্রমাণ দেখান। এরপর তাঁর হাতে নগদ টাকা-সহ সমস্ত পরিচয়পত্র ফিরিয়ে দেওয়া হয়। পুলিশের এই সততা ও মানবিক উদ্যোগে খুশি হয়ে পুলিশকর্মীদের ধন্যবাদ জানান ওই ব্যক্তি।
Habibpur Local Update
নালাগোলায় মানবিকতার নজির দুই মহিলা সিভিকের নালাগোলায় দুই মহিলা সিভিক ভলান্টিয়ারের মানবিক উদ্যোগ, ফিরিয়ে দিলেন ১২ হাজার টাকা-সহ হারানো মানিব্যাগ সহ আইডি কার্ড । কর্তব্য পালনের পাশাপাশি মানবিকতার নজির গড়লেন বামনগোলা থানার নালাগোলা পুলিশ ফাঁড়ির দুই মহিলা সিভিক ভলান্টিয়ার। জানা গেছে, ষষ্ঠীর সন্ধ্যায় ডিউটি চলাকালীন তাঁরা একটি মানিব্যাগ খুঁজে পান। মানিব্যাগের মধ্যে ছিল নগদ ১২ হাজার টাকা এবং বিভিন্ন পরিচয়পত্র। এরপর তাঁরা মানিব্যাগটি নালাগোলা পুলিশ ফাঁড়িতে জমা দেন। পুলিশ বিভিন্ন এলাকায় খবর দেওয়ার পর মানিব্যাগের মালিক ফাঁড়িতে এসে উপযুক্ত প্রমাণ দেখান। এরপর তাঁর হাতে নগদ টাকা-সহ সমস্ত পরিচয়পত্র ফিরিয়ে দেওয়া হয়। পুলিশের এই সততা ও মানবিক উদ্যোগে খুশি হয়ে পুলিশকর্মীদের ধন্যবাদ জানান ওই ব্যক্তি।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- বামনগোলার গাঙ্গুরিয়া আশ্রমে ১৮ হাতের মহালক্ষ্মীর আরাধনা মালদা: দশভুজা বলতেই সাধারণত চোখের সামনে ভেসে ওঠে দেবী দুর্গার প্রতিচ্ছবি। কিন্তু দেবী লক্ষ্মীর ১৮ হাতের রূপের কথা অনেকেরই অজানা। মালদার বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া এলাকার শ্রীশ্রী সারদা তীর্থ আশ্রমে কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষে পূজিত হন ১৮ হাতবিশিষ্ট মহালক্ষ্মী। দীর্ঘ ২৬ বছর ধরে প্রাচীন রীতিনীতি ও ধর্মীয় নিষ্ঠার সঙ্গে এই বিশেষ পুজো হয়ে আসছে আশ্রমে। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয় এই আশ্রম। পরের বছর, অর্থাৎ ১৯৯৯ সাল থেকে এখানে শুরু হয় ১৮ হাতের মহালক্ষ্মীর আরাধনা। সেই থেকে নির্দিষ্ট রীতি মেনে প্রতিবছর দেবীর পুজো হয়ে আসছে। আশ্রমের বিশেষত্ব হলো, সকালে মহালক্ষ্মীর শক্তিরূপে এবং রাতে কোজাগরী লক্ষ্মীরূপে দেবীর আরাধনা করা হয়। দেবীর ১৮টি হাতে রয়েছে চক্র, ত্রিশূল, গদা, তির-ধনুক, বজ্র, কুঠার, পদ্ম ও শঙ্খ-সহ বিভিন্ন অস্ত্র এবং প্রতীক। অসুরবিনাশিনী শক্তিরূপে দেবীকে কল্পনা করেই এই বিশেষ রূপে তাঁর পুজো করা হয় বলে জানিয়েছেন আশ্রম কর্তৃপক্ষ। তাঁদের মতে, দেবীর এই রূপের মধ্যে লক্ষ্মী, দুর্গা ও চণ্ডীর বিভিন্ন রূপের সমন্বয় রয়েছে। কোজাগরী পূর্ণিমা উপলক্ষে আশ্রমে দিনভর বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৬ রকম উপাচারে দেবীর পুজো, যজ্ঞে ১০৮টি বেলপাতা অর্পণ এবং বিশেষ ভোগ নিবেদনের রীতি রয়েছে। দেবীর ভোগে থাকে পাঁচ রকমের ভাজা, তিন রকমের তরকারি, ডাল ও মিষ্টি। পাশাপাশি রাতে চিত্রপটেও মহালক্ষ্মীর পুজো করা হয়। আশ্রমের স্বামী আত্মাপ্রেনানন্দ মহারাজ জানান, ১৯৯৮ সালে আশ্রমটি প্রতিষ্ঠিত হয়েছিল। তার পরের বছর থেকেই ১৮ হাতবিশিষ্ট মহালক্ষ্মীর পুজো শুরু হয়। দীর্ঘদিন ধরে সেই ধর্মীয় পরম্পরা মেনে আজও নিষ্ঠার সঙ্গে দেবীর আরাধনা করা হচ্ছে। এই ব্যতিক্রমী মহালক্ষ্মী পুজো দেখতে প্রতিবছর দূরদূরান্ত থেকে ভক্তদের সমাগম হয়। পুজো উপলক্ষে আশ্রম চত্বরে ভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা থাকে। সব মিলিয়ে, ১৮ হাতের মহালক্ষ্মীর অনন্য রূপ এবং দীর্ঘদিনের ধর্মীয় পরম্পরাকে ঘিরে বামনগোলার গাঙ্গুরিয়া শ্রীশ্রী সারদা তীর্থ আশ্রমের এই পুজো বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে ভক্তদের কাছে। ২৬ বছরের ঐতিহ্য ধরে আজও ভক্তি ও নিষ্ঠার সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে এই বিশেষ মহালক্ষ্মী আরাধনা।1
- দশভুজা মানে আমাদের চোখের সামনে ভেসে ওঠে দেবী দুর্গার প্রতিচ্ছবি।এমনকি দেখেছেন মা লক্ষ্মীর ১৮টি হাত থাকতে পারে, তা অনেকেরই অজানা। এমনই এক ব্যতিক্রমী ছবি মহালক্ষ্মী পুজোর সাক্ষী মালদার বামনগোলা ব্লকের এক গ্রামে গাঙ্গুরিয়া মিশনে । এখানকার শ্রীশ্রী সারদা তীর্থ আশ্রমে দীর্ঘ ২৬ বছর ধরে প্রাচীন রীতিনীতি ও নিষ্ঠার সঙ্গে পূজিত হয়ে আসছেন ১৮ হাতবিশিষ্ট মহালক্ষ্মী। ১৯৯৯ সাল থেকে এই আশ্রমে শুরু হয় ১৮ হাতবিশিষ্ট মহালক্ষ্মী পুজো। সেই থেকেই বিশেষ রীতি মেনে দেবীর আরাধনা চলে আসছে। সকালে দেবী মহালক্ষ্মীর শক্তিরূপে এবং রাতে কোজাগরী লক্ষ্মীরূপে তাঁর পুজো করা হয়। দেবীর ১৮টি হাতে রয়েছে চক্র, ত্রিশূল, গদা, তির-ধনুক, বজ্র, কুঠার, পদ্ম, শঙ্খ-সহ বিভিন্ন অস্ত্র ও প্রতীক। অসুরবিনাশিনী শক্তিরূপে দেবীকে কল্পনা করেই এই বিশেষ রূপে তাঁর আরাধনা করা হয় বলে আশ্রম কর্তৃপক্ষের বক্তব্য। কোজাগরী পূর্ণিমা উপলক্ষে আশ্রমে পুজোর বিভিন্ন আচার-অনুষ্ঠান পালিত হয়। ১৬ রকম উপাচারে দেবীর পুজো, যজ্ঞে ১০৮টি বেলপাতা অর্পণ এবং বিশেষ ভোগ নিবেদনের রীতি রয়েছে। ভোগে থাকে পাঁচ রকমের ভাজা, তিন রকমের তরকারি, ডাল ও মিষ্টি। রাতে চিত্রপটেও মহালক্ষ্মীর পুজো করা হয়। আশ্রমের স্বামী আত্মাপ্রেনানন্দ মহারাজ জানান, ১৯৯৮ সালে আশ্রমটি প্রতিষ্ঠিত হয়। পরের বছর থেকে শুরু হয় ১৮ হাতবিশিষ্ট মহালক্ষ্মীর পুজো। দেবীকে এখানে লক্ষ্মী, দুর্গা ও চণ্ডীর বিভিন্ন রূপের সমন্বয়ে শক্তির প্রতীক হিসেবে আরাধনা করা হয়। এই ব্যতিক্রমী পুজো দেখতে প্রতি বছর দূরদূরান্ত থেকে ভক্তদের সমাগম হয়। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা থাকে। ২৬ বছরের ঐতিহ্য ধরে আজও ভক্তি ও নিষ্ঠার সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে বামনগোলার গাঙ্গুরিয়া সারদা তীর্থ আশ্রমের এই বিশেষ মহালক্ষ্মী পুজো।1
- মালদার বামনগোলায় ১৮ হাতের মহালক্ষ্মী, ২৬ বছর ধরে পূজিত হচ্ছেন শক্তিরূপে অপূর্ব বর্মন বামনগোলা: দশভুজা বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে দেবী দুর্গার প্রতিচ্ছবি। কিন্তু মা লক্ষ্মীরও যে ১৮টি হাত থাকতে পারে, তা অনেকেরই অজানা। এমনই এক ব্যতিক্রমী মহালক্ষ্মী পুজোর সাক্ষী মালদার বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া। এখানকার শ্রীশ্রী সারদা তীর্থ আশ্রমে দীর্ঘ ২৬ বছর ধরে প্রাচীন রীতিনীতি ও নিষ্ঠার সঙ্গে পূজিত হয়ে আসছেন ১৮ হাতবিশিষ্ট মহালক্ষ্মী। ২০০০ সাল থেকে এই আশ্রমে শুরু হয় ১৮ হাতবিশিষ্ট মহালক্ষ্মী পুজো। সেই থেকেই বিশেষ রীতিতে দেবীর আরাধনা চলে আসছে। সকালে দেবী মহালক্ষ্মীর শক্তিরূপে এবং রাতে কোজাগরী লক্ষ্মীরূপে তাঁর পুজো করা হয়। দেবীর ১৮টি হাতে রয়েছে চক্র, ত্রিশূল, গদা, তির-ধনুক, বজ্র, কুঠার, পদ্ম, শঙ্খ-সহ বিভিন্ন অস্ত্র ও প্রতীক। অসুরবিনাশিনী শক্তিরূপে দেবীকে কল্পনা করেই এই বিশেষ রূপে তাঁর আরাধনা করা হয় বলে আশ্রম কর্তৃপক্ষের বক্তব্য। কোজাগরী পূর্ণিমা উপলক্ষে আশ্রমে পুজোর বিভিন্ন আচার-অনুষ্ঠান পালিত হয়। ১৬ রকম উপাচারে দেবীর পুজো, যজ্ঞে ১০৮টি বেলপাতা অর্পণ এবং বিশেষ ভোগ নিবেদনের রীতি রয়েছে। ভোগে থাকে পাঁচ রকমের ভাজা, তিন রকমের তরকারি, ডাল ও মিষ্টি। রাতে চিত্রপটেও মহালক্ষ্মীর পুজো করা হয়। আশ্রমের স্বামী আত্মাপ্রেনানন্দ মহারাজ জানান, ১৯৯৮ সালে আশ্রমটি প্রতিষ্ঠিত হয়। ২০০০ সাল থেকে শুরু হয় ১৮ হাতবিশিষ্ট মহালক্ষ্মীর পুজো। দেবীকে এখানে লক্ষ্মী, দুর্গা ও চণ্ডীর বিভিন্ন রূপের সমন্বয়ে শক্তির প্রতীক হিসেবে আরাধনা করা হয়। এই ব্যতিক্রমী পুজো দেখতে প্রতি বছর দূরদূরান্ত থেকে ভক্তদের সমাগম হয়। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা থাকে। ২৬ বছরের ঐতিহ্য ধরে আজও ভক্তি ও নিষ্ঠার সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে বামনগোলার গাঙ্গুরিয়া সারদা তীর্থ আশ্রমের এই বিশেষ মহালক্ষ্মী পুজো।1
- সামসেরগঞ্জে পুলিশের অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, ঝাড়খণ্ডের যুবক গ্রেপ্তার। মুর্শিদাবাদের সামসেরগঞ্জে পুলিশের অভিযানে দুটি দেশি সাটার পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার হল। এই ঘটনায় ঝাড়খণ্ডের পাকুড় জেলার এক যুবককে গ্রেপ্তার করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ।1
- মালদায় গঙ্গার গতিপথ বদলে উদ্বেগ, মালদায় ভয়াবহ বন্যার আশঙ্কা1
- নালাগোলায় মানবিকতার নজির দুই মহিলা সিভিকের নালাগোলায় দুই মহিলা সিভিক ভলান্টিয়ারের মানবিক উদ্যোগ, ফিরিয়ে দিলেন ১২ হাজার টাকা-সহ হারানো মানিব্যাগ সহ আইডি কার্ড । কর্তব্য পালনের পাশাপাশি মানবিকতার নজির গড়লেন বামনগোলা থানার নালাগোলা পুলিশ ফাঁড়ির দুই মহিলা সিভিক ভলান্টিয়ার। জানা গেছে, ষষ্ঠীর সন্ধ্যায় ডিউটি চলাকালীন তাঁরা একটি মানিব্যাগ খুঁজে পান। মানিব্যাগের মধ্যে ছিল নগদ ১২ হাজার টাকা এবং বিভিন্ন পরিচয়পত্র। এরপর তাঁরা মানিব্যাগটি নালাগোলা পুলিশ ফাঁড়িতে জমা দেন। পুলিশ বিভিন্ন এলাকায় খবর দেওয়ার পর মানিব্যাগের মালিক ফাঁড়িতে এসে উপযুক্ত প্রমাণ দেখান। এরপর তাঁর হাতে নগদ টাকা-সহ সমস্ত পরিচয়পত্র ফিরিয়ে দেওয়া হয়। পুলিশের এই সততা ও মানবিক উদ্যোগে খুশি হয়ে পুলিশকর্মীদের ধন্যবাদ জানান ওই ব্যক্তি।1
- মঙ্গলকোটে গ্রাম দখলকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ৪; গ্রেফতার ৮ গ্রাম দখলকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের মঙ্গলকোট। এই ঘটনায় চারজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। সংঘর্ষের ঘটনায় দুই গোষ্ঠীর মোট আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের দখল কার হাতে থাকবে, তা নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের সূত্রপাত হয়। সেই বিবাদ ক্রমশ সংঘর্ষের রূপ নেয়। দুই পক্ষের সংঘর্ষে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নেয় বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ করে। সংঘর্ষের ঘটনায় দুই গোষ্ঠীর মোট আটজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এই সংঘর্ষের নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে এবং ঘটনার সূত্রপাত কীভাবে, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। গোটা পরিস্থিতি নিয়ে এলাকার বাসিন্দারা কী বলছেন, তাঁদের বক্তব্যেই উঠে আসবে সংঘর্ষের ঘটনার নানা দিক। ঘটনা সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য শুনব আমাদের এই প্রতিবেদনে।1
- রিল লাইফ যেন রিয়ালে!মৃত্যুর পরও পরিবারকে জানানো হল না! বেসরকারি নার্সিংহোমে তুমুল বিক্ষোভ। পর্দার রিল লাইফ যেন নেমে এলো রিয়ালে! বলিউড তারকা অক্ষয় কুমারের 'গাব্বার 'মুভির মতোই এবার হাসপাতালের মৃত রোগীকে ভর্তি রেখে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ। চিকিৎসার গাফিলতির রোগী মৃত্যু ও পরবর্তীতে সেই তথ্য চেপে যাওয়ার অভিযোগের ধুমধুমার কান্ড বাধলো মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার অন্তর্গত রঘুনাথগঞ্জ এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে শহর জুড়ে।সেক্ষেত্রে বিস্ফোরক অভিযোগ, মৃত্যুর পরও রোগীকে আটকে রেখে অতিরিক্ত টাকা আদায়ের জন্য পরিবারের কাছে পুরো বিষয়টি চেপে যাওয়া হয়।1