Shuru
Apke Nagar Ki App…
তৃণমূল প্রার্থী রুকবানুর রহমানের নির্বাচনী প্রচারে সাংসদ মহুয়া মৈত্র নাকাশীপাড়া হরনগরে তৃণমূল প্রার্থী রুকবানুর রহমানের নির্বাচনী প্রচারে সাংসদ মহুয়া মৈত্র নাকাশীপাড়া হরনগরে
Nabendu Bhattacharya
তৃণমূল প্রার্থী রুকবানুর রহমানের নির্বাচনী প্রচারে সাংসদ মহুয়া মৈত্র নাকাশীপাড়া হরনগরে তৃণমূল প্রার্থী রুকবানুর রহমানের নির্বাচনী প্রচারে সাংসদ মহুয়া মৈত্র নাকাশীপাড়া হরনগরে
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- তৃণমূল প্রার্থী রুকবানুর রহমানের নির্বাচনী প্রচারে সাংসদ মহুয়া মৈত্র নাকাশীপাড়া হরনগরে1
- "এরিয়ন" মহাকাশযানের, রকেটের উপরিভাগ হতে পৃথক হওয়ার দৃশ্য! পৃথিবীর বায়ুমণ্ডল পার করে, এরিয়ান মহাকাশযান নিরাপদে পৃথক হয়ে গেছে উৎক্ষেপণকারী রকেট থেকে। এবার মহাকাশযানটি নিজেই চন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছে। রইল সেই বিশেষ দৃশ্যের ভিডিও, ভিডিওটি সংগ্রহ করে এডিট করা। লেখনী ও ভিডিও এডিটিং: অনুপম সরকার চক্রবর্তী।1
- ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ফলে আতঙ্কে মৃত্যু হলো চাপড়ার হাঁটরার এক বৃদ্ধার। মৃতের নাম খোদেজা বিবি মণ্ডল(৭১)। পরিবারের দাবি ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন ওই বৃদ্ধা। তাঁর ভয় ছিল তাঁকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। এই আতঙ্কেই আজ ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাপড়া বিধানসভার অন্তর্গত হাঁটরা বাঙ্গাল পাড়ার বাসিন্দা খোদেজা বিবি মণ্ডল। SIR শুরুর আগে ৫৩ পার্টের ১১৬ ক্রমিক সংখ্যায় তার নাম ছিল। SIR এর ফর্ম ফিলাপের পর তাকে শুনানিতেও ডাকা হয়। কিন্তু খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায় সেই তালিকায় তাকে স্থানান্তরিত দেখানো হয়েছে। অভিযোগ এরপর একাধিকবার ফর্ম ফিলাপ করলেও ভোটার তালিকায় নাম ওঠেনি। পরিবারের অভিযোগ এরপর থেকেই আতঙ্কে ছিলেন ওই বৃদ্ধা। আজ ভোরে বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।1
- হুড খোলা গাড়িতে রোড শো করলেন কাটোয়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। কাটোয়া স্টেশন বাজার থেকে থানা রোড পর্যন্ত প্রচারে ভিড় জমায় মানুষ। শঙ্খ বাজিয়ে, ফুল দিয়ে প্রার্থীকে শুভেচ্ছা জানান স্থানীয়রা। দলীয় নেতা-কর্মী ও মহিলা কর্মীদের উপস্থিতিতে উৎসবের আবহ তৈরি হয় এলাকায়।1
- কৃষ্ণনগর পৌরসভার অধীন ২০ নং ওয়ার্ডের জলঙ্গী নদীর তীরে অবস্থিত হনুমান মন্দির। সেই মন্দিরের বার্ষিক উৎসব উপলক্ষে অসংখ্য মানুষের অন্ন ভোজনের ব্যবস্থা করা হয়।1
- আবারও ভোটের আগে হরিহরপাড়ায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার এক ব্যক্তি, চাঞ্চল্য এলাকায় ভোটের প্রাক্কালে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় আগ্নেয়াস্ত্র উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে হরিহরপাড়া থানার পুলিশ সদানন্দপুর এলাকায় অভিযান চালায়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি ওয়ান শাটার পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়। ধৃত ব্যক্তির নাম জিল্লার রহমান ,তার বাড়ি হরিহরপাড়া থানা আব্দুলপুরে । তাকে গ্রেফতার করে শুক্রবার ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা আদালতে পেশ করা হয়েছে। কী কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল এবং অস্ত্রটি কোথা থেকে এল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ।1
- রাজ কুমার ঘোষ। কালনা। শিলাবৃষ্টিতে ধান নষ্ট, ঋণের চাপে ভাগচাষীর আত্মহত্যা মন্তেশ্বরে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর এলাকায় শিলাবৃষ্টি ও জলাবদ্ধতায় ধান নষ্ট হয়ে যাওয়ার জেরে চরম আর্থিক সঙ্কটে পড়ে আত্মঘাতী হলেন এক ভাগচাষী। মৃতের নাম মানিক মাঝি, বাড়ি মন্তেশ্বর থানার অন্তর্গত বামুনপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, চাষের জন্য প্রায় কয়েক বিঘা জমিতে ধান ফলাতে মহাজনের কাছ থেকে প্রায় ১৫ শতাংশ সুদে ঋণ নিয়েছিলেন মানিক মাঝি। কিন্তু কয়েকদিন আগে হওয়া শিলাবৃষ্টি ও মাঠে জল জমে যাওয়ার ফলে পুরো ফসলই নষ্ট হয়ে যায়। এর ফলে চরম দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি। পরিবারের অভিযোগ, কেরালা থেকে কাজ সেরে বাড়ি ফিরে নিজের ক্ষতিগ্রস্ত জমি দেখে মানসিকভাবে ভেঙে পড়েন মানিক। ঋণ শোধ কীভাবে করবেন, সেই চিন্তাই তাকে গ্রাস করেছিল। শেষপর্যন্ত সেই দুশ্চিন্তা থেকেই চরম সিদ্ধান্ত নেন তিনি। শুক্রবার মৃতের স্ত্রী কালনা হাসপাতালে ময়নাতদন্তের জন্য এসে জানান, “ধান নষ্ট হয়ে যাওয়ার পর থেকেই খুব চিন্তায় ছিল। ঋণের বোঝা কীভাবে শোধ করবে, তা নিয়েই সবসময় ভাবত।” ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। স্থানীয়দের দাবি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়িয়ে দ্রুত সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।1
- শুক্রবার পাথরঘাটা ২ পঞ্চায়েত এলাকায় প্রচারে পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হামিদুল হক । এদিন সকালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে তরনীপুর বাজার সহ এই পঞ্চায়েত এলাকার একাধিক গ্রামে গিয়ে প্রচার করেন তিনি। কথা বলেন সাধারণ মানুষদের সঙ্গে শোনেন অভাব অভিযোগের কথা। তরণীপুর বাজারে বিভিন্ন দোকানে গিয়ে জনসংযোগ সারেন।1