Shuru
Apke Nagar Ki App…
বাংলাদেশে পাচারের আগে বিপুল পরিমাণ মোবাইল ডিসপ্লে উদ্ধার মেখলিগঞ্জ ব্লকের জালিয়াতর মোড় এলাকা থেকে বাংলাদেশে পাচারের আগেই বিপুল পরিমাণ মোবাইল ডিসপ্লে উদ্ধার করল বিএসএফ । গোপন সূত্রে খবর পেয়ে, অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করা হয়। আনুমানিক ৬০০ পিস মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়েছে, যার বাজার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা। সূত্র মারফত জানা গেছে, একটি যাত্রীবাহী বাসে করে দুটি কার্টুন জালিয়াটারী মোড়ে নামানো হয়। এরপর এক অভিযুক্ত টোটো নিয়ে কার্টুনগুলো সংগ্রহ করতে এলে বিএসএফের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। উদ্ধার হওয়া সামগ্রীগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অনুমান করা হচ্ছে।
Tapas Roy
বাংলাদেশে পাচারের আগে বিপুল পরিমাণ মোবাইল ডিসপ্লে উদ্ধার মেখলিগঞ্জ ব্লকের জালিয়াতর মোড় এলাকা থেকে বাংলাদেশে পাচারের আগেই বিপুল পরিমাণ মোবাইল ডিসপ্লে উদ্ধার করল বিএসএফ । গোপন সূত্রে খবর পেয়ে, অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করা হয়। আনুমানিক ৬০০ পিস মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়েছে, যার বাজার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা। সূত্র মারফত জানা গেছে, একটি যাত্রীবাহী বাসে করে দুটি কার্টুন জালিয়াটারী মোড়ে নামানো হয়। এরপর এক অভিযুক্ত টোটো নিয়ে কার্টুনগুলো সংগ্রহ করতে এলে বিএসএফের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। উদ্ধার হওয়া সামগ্রীগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অনুমান করা হচ্ছে।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- মেখলিগঞ্জ ব্লকের জালিয়াতর মোড় এলাকা থেকে বাংলাদেশে পাচারের আগেই বিপুল পরিমাণ মোবাইল ডিসপ্লে উদ্ধার করল বিএসএফ । গোপন সূত্রে খবর পেয়ে, অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করা হয়। আনুমানিক ৬০০ পিস মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়েছে, যার বাজার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা। সূত্র মারফত জানা গেছে, একটি যাত্রীবাহী বাসে করে দুটি কার্টুন জালিয়াটারী মোড়ে নামানো হয়। এরপর এক অভিযুক্ত টোটো নিয়ে কার্টুনগুলো সংগ্রহ করতে এলে বিএসএফের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। উদ্ধার হওয়া সামগ্রীগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অনুমান করা হচ্ছে।1
- Post by Raj roy1
- বারাসাতে স্ট্রং রুমের উপর আচমকাই একটি লোক উঠে পড়ে ছাদে। বিরোধীদের অভিযোগ স্টং রুমের ভেতর থেকে দীর্ঘক্ষণ ধরে চলে এক অজানা শব্দ।1
- মৃনাল অধিকারী সত্য বলছে না মিথ্যে ⁉️ #westbengalassemblyelection #bjp #tmc1
- ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গার বটতলা পুরানবাড়ি এলাকায় প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা। বৈশাখ মাসের এই প্রাচীন লোকউৎসবকে ঘিরে সকাল থেকেই এলাকায় ভিড় জমায় বহু মানুষ। দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা হাজির হন উৎসবের এই বিশেষ মুহূর্ত প্রত্যক্ষ করতে। পূজার অন্যতম প্রধান আকর্ষণ ছিল চড়ক গাছ ঘোরানো। এ বছর সেই রীতিতে প্রথমবার অংশ নেন মালা রায় নামে এক মহিলা ভক্ত। জানা গিয়েছে, মালা রায় পুরানবাড়ি এলাকার বাসিন্দা হলেও বর্তমানে বিয়ের পর মেহেরি পাড়ায় থাকেন। ভক্তি ও আস্থার নিদর্শন হিসেবে তিনি নিজের পিঠে কাঁটা প্রবেশ করিয়ে চড়ক গাছে ঝুলে ঘোরেন। এই দৃশ্য দেখে উপস্থিত দর্শনার্থীরা বিস্মিত হয়ে পড়েন। স্থানীয় ভক্তদের বিশ্বাস, এই ধরনের কঠোর সাধনা ও তপস্যার মাধ্যমে দেবতার আশীর্বাদ লাভ করা যায় এবং জীবনের নানা বাধা-বিপত্তি দূর হয়। এছাড়াও মেলাকে কেন্দ্র করে বসে নানা ধরনের দোকানপাট, খেলনা, মিষ্টি ও খাবারের স্টল, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তোলে। প্রতি বছরের মতো এবছরও মাধবডাঙ্গার চড়ক পূজা ও মেলা এলাকাবাসীর কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।1
- Post by জনতার খবর - Janatar Khabar1
- শীতলকুচির গিরিধারী ব্রিজের উপর বাসের সাঁকো ভারী বৃষ্টি ও জলের স্রোতে ভেসে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। এই পরিস্থিতিতে এলাকার যুবকদের উদ্যোগে তৈরি করা হয়েছে কলা গাছের ভেলা। সেই ভেলা দিয়েই সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা পারাপার করছেন। গাড়ি ও মানুষ পারাপারের জন্য প্রতি জন থেকে ১০ টাকা করে নেওয়া হচ্ছে। স্থানীয়দের দাবি, দ্রুত লালবাজারের দেবনাথ পাড়ায় একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা হোক। কারণ এই রাস্তা একদিকে শীতলকুচি ব্লক ও অন্যদিকে সিতাই ব্লকের সঙ্গে যোগাযোগের অন্যতম প্রধান পথ। উল্লেখ্য, কিছুদিন আগেই বালি বোঝাই ডাম্পারের চাপে এবং টানা বৃষ্টিতে সাঁকোটি ভেঙে যায়। এরপর ব্রিজের পাশে একটি অস্থায়ী বাঁশের সেতু তৈরি করা হলেও সেটিও ভেঙে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দ্রুত স্থায়ী সমাধান না হলে ভোগান্তি আরও বাড়বে। তবে এই কঠিন পরিস্থিতিতে এলাকার যুবকদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা। অন্যদিকে, সাঁকো ভেঙে যাওয়ার পর থেকে স্থানীয় প্রশাসনের তেমন কোনও হস্তক্ষেপ চোখে পড়েনি বলেও অভিযোগ উঠেছে।1
- মেখলিগঞ্জ, ২ মে: ভারত-বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চ্যাংড়াবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর পরিদর্শন করেন মনোজ কুমার। বন্দরে পৌঁছে কাস্টমস, ইমিগ্রেশন ও বিএসএফ-এর আধিকারিকদের সঙ্গে বৈঠকে সীমান্ত পরিস্থিতি, পণ্য পরিবহণ ও বাণিজ্যিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। স্থানীয় ব্যবসায়ীরা পরিকাঠামো, কাগজপত্র ও আমদানি-রপ্তানির সমস্যার কথা তুলে ধরেন। সহকারী হাইকমিশনার সমস্যাগুলি লিখিতভাবে জমা দিতে বলেন এবং সমাধানের আশ্বাস দেন। এই সফরে সীমান্ত বাণিজ্যে গতি আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।1