উত্তপ্ত হল বিধাননগর, ডেপুটি ম্যাজিস্ট্রেটের ঘরে ঢুকে বিক্ষোভ বিজেপির, বিজেপি প্রার্থীকে না জানিয়ে স্ট্রং রুম খোলার অভিযোগ ডেপুটি ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে বিধাননগরে ভোট পরবর্তী পরিস্থিতিকে ঘিরে উত্তেজনা চরমে উঠল। ডেপুটি ম্যাজিস্ট্রেটের ঘরে ঢুকে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মী-সমর্থকরা। অভিযোগ, বিজেপি প্রার্থীকে না জানিয়ে স্ট্রং রুম খোলা হয়েছে, যা নির্বাচন বিধি লঙ্ঘনের শামিল। বিজেপি নেতৃত্বের দাবি, ভোটের স্বচ্ছতা বজায় রাখতে স্ট্রং রুম খোলার আগে প্রার্থী বা তার প্রতিনিধিকে উপস্থিত থাকার কথা। কিন্তু সেই নিয়ম মানা হয়নি বলেই তাঁদের অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা এবং সরাসরি ডেপুটি ম্যাজিস্ট্রেটের ঘরে ঢুকে প্রতিবাদ জানান। ঘটনাস্থলে উপস্থিত বিজেপি প্রার্থীও বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তাঁর বক্তব্য, “নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকা অত্যন্ত জরুরি। আমাদের অন্ধকারে রেখে এভাবে স্ট্রং রুম খোলা হলে প্রশ্ন উঠবেই।” অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত প্রক্রিয়া নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই করা হয়েছে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। এখনও পর্যন্ত বড় কোনও অপ্রীতিকর ঘটনার খবর না মিললেও, গোটা ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
উত্তপ্ত হল বিধাননগর, ডেপুটি ম্যাজিস্ট্রেটের ঘরে ঢুকে বিক্ষোভ বিজেপির, বিজেপি প্রার্থীকে না জানিয়ে স্ট্রং রুম খোলার অভিযোগ ডেপুটি ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে বিধাননগরে ভোট পরবর্তী পরিস্থিতিকে ঘিরে উত্তেজনা চরমে উঠল। ডেপুটি ম্যাজিস্ট্রেটের ঘরে ঢুকে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মী-সমর্থকরা। অভিযোগ, বিজেপি প্রার্থীকে না জানিয়ে স্ট্রং রুম খোলা হয়েছে, যা নির্বাচন বিধি লঙ্ঘনের শামিল। বিজেপি নেতৃত্বের দাবি, ভোটের স্বচ্ছতা বজায় রাখতে স্ট্রং রুম খোলার আগে প্রার্থী বা তার প্রতিনিধিকে উপস্থিত থাকার কথা। কিন্তু সেই নিয়ম মানা হয়নি বলেই তাঁদের অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা এবং সরাসরি ডেপুটি ম্যাজিস্ট্রেটের ঘরে ঢুকে প্রতিবাদ জানান। ঘটনাস্থলে উপস্থিত বিজেপি প্রার্থীও বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তাঁর বক্তব্য, “নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকা অত্যন্ত জরুরি। আমাদের অন্ধকারে রেখে এভাবে স্ট্রং রুম খোলা হলে প্রশ্ন উঠবেই।” অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত প্রক্রিয়া নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই করা হয়েছে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। এখনও পর্যন্ত বড় কোনও অপ্রীতিকর ঘটনার খবর না মিললেও, গোটা ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।
- মাথাভাঙ্গা শীতলকুচি সড়কের এলংমারী এলাকায় নির্মীয়মান কালভার্ট থেকে পড়ে গিয়ে জখম তিনজন।স্থানীয় সূত্রে জানা গেছে নির্মীয়মান কালভার্টের উপর দিয়ে যাওয়ার সময় কালভার্ট থেকে বাইক নিয়ে বাইক আরোহী সহ মোট তিনজন নিচে পড়ে যায়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করান।স্থানীয়দের অভিযোগ নির্মীয়মান কালভার্ট তবে ব্যারিকেট ও আলোর ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ।1
- ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও এই দুর্ঘটনায় কোনো প্রাণহানির খবর মেলেনি, তবে অল্পের জন্য বড়সড় বিপদ এড়ানো গেছে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। জানা গেছে, ভবানীগঞ্জ মাছ বাজারের ওই বিল্ডিংটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল। বাজারের ব্যবসায়ীরা বারবার প্রশাসনের কাছে ভবনটির সংস্কারের দাবি জানিয়েছিলেন। তাঁদের অভিযোগ, একাধিকবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ব্যবসায়ীদের একাংশ জানান, ভবনের বিভিন্ন অংশে আগেই ফাটল দেখা গিয়েছিল এবং ছাদের প্লাস্টার খসে পড়ছিল। সেই কারণে বহুবার সতর্ক করা সত্ত্বেও প্রশাসনের তরফে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এদিন সকালে হঠাৎ করেই ভবনের একটি বড় অংশ ধসে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাজার এলাকায়। ঘটনার পর ব্যবসায়ীরা ক্ষোভ উগরে দিয়ে অবিলম্বে পুরো বিল্ডিংটির সুরক্ষা ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। পাশাপাশি, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রশাসনের সক্রিয় ভূমিকারও দাবি তুলেছেন তাঁরা।1
- টিউশন থেকে ফেরার পথে নাবালিকা এক ছাত্রীর হাত ধরে টানার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে।তুমুল উত্তেজনা হরিপালে।1
- দাদুর বাড়িতে বেড়াতে এসে পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো দুই ভাইয়ের। ঘটনাটি ঘটেছে কোচবিহারের শীতলখুঁচি ব্লকের পূর্ব শীতলখুঁচির রথের ডাঙ্গা বোনচুকি পাড়া এলাকায়। মৃত দুই ভাই হলেন আসাদুল মিঞা (১৩) ও হাসানুর মিঞা (১)। তাঁদের বাড়ি দিল্লির গাজিয়াবাদে। বাবা ঐদুল মিঞা দিল্লিতে গাড়ি চালায় ও মা হাসিনা বিবির সঙ্গে তারা কয়েকদিন আগেই দাদু মজিবর মিঞার বাড়ি পূর্ব শীতলখুঁচি বোনচুকি পাড়া রথের ডাঙ্গায় বেড়াতে এসেছিল। শনিবার দুপুরে বাড়ির পাশের পুকুরের ধারে খেলছিল দুই ভাই। পরিবারের দাবি, খেলতে খেলতে স্নান করতে নামে দুই ভাই অসাবধানতাবশত পুকুরের জলে তলিয়ে যায় তারা। অনেকক্ষণ দু’জনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। পরে পুকুর থেকে দু’জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে শীতলখুঁচি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় গোটা বোনচুকি পাড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। দাদুর বাড়িতে কালকেই ছুটিতে আসা দুই নাতির এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়েছেন মা হাসিনা বিবি ও দাদু মজিবর মিঞা। স্থানীয় বাসিন্দারা জানান, পুকুরটির চারপাশে কোনও বাঁধ বা রেলিং নেই। বর্ষার আগে থেকেই এলাকার শিশুদের জন্য এটি বিপজ্জনক হয়ে উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলখুঁচি থানার পুলিশ। মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠানো হয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। গ্রামবাসীদের পক্ষ থেকে পুকুরের চারপাশে নিরাপত্তা বেষ্টনী তৈরির দাবি তোলা হয়েছে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা না ঘটে।1
- মেখলিগঞ্জ ব্লকের জালিয়াতর মোড় এলাকা থেকে বাংলাদেশে পাচারের আগেই বিপুল পরিমাণ মোবাইল ডিসপ্লে উদ্ধার করল বিএসএফ । গোপন সূত্রে খবর পেয়ে, অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার করা হয়। আনুমানিক ৬০০ পিস মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়েছে, যার বাজার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা। সূত্র মারফত জানা গেছে, একটি যাত্রীবাহী বাসে করে দুটি কার্টুন জালিয়াটারী মোড়ে নামানো হয়। এরপর এক অভিযুক্ত টোটো নিয়ে কার্টুনগুলো সংগ্রহ করতে এলে বিএসএফের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। উদ্ধার হওয়া সামগ্রীগুলো বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অনুমান করা হচ্ছে।1
- Post by Raj roy1
- বিধাননগরে ভোট পরবর্তী পরিস্থিতিকে ঘিরে উত্তেজনা চরমে উঠল। ডেপুটি ম্যাজিস্ট্রেটের ঘরে ঢুকে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মী-সমর্থকরা। অভিযোগ, বিজেপি প্রার্থীকে না জানিয়ে স্ট্রং রুম খোলা হয়েছে, যা নির্বাচন বিধি লঙ্ঘনের শামিল। বিজেপি নেতৃত্বের দাবি, ভোটের স্বচ্ছতা বজায় রাখতে স্ট্রং রুম খোলার আগে প্রার্থী বা তার প্রতিনিধিকে উপস্থিত থাকার কথা। কিন্তু সেই নিয়ম মানা হয়নি বলেই তাঁদের অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা এবং সরাসরি ডেপুটি ম্যাজিস্ট্রেটের ঘরে ঢুকে প্রতিবাদ জানান। ঘটনাস্থলে উপস্থিত বিজেপি প্রার্থীও বিষয়টি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তাঁর বক্তব্য, “নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকা অত্যন্ত জরুরি। আমাদের অন্ধকারে রেখে এভাবে স্ট্রং রুম খোলা হলে প্রশ্ন উঠবেই।” অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত প্রক্রিয়া নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই করা হয়েছে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। এখনও পর্যন্ত বড় কোনও অপ্রীতিকর ঘটনার খবর না মিললেও, গোটা ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।1
- *শীতলখুঁচিতে শর্ট সার্কিট থেকে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই লক্ষাধিক টাকার সম্পত্তি* শর্ট সার্কিটের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত হলেন শীতলখুঁচি ব্লকের এক পরিবার। ভাঐরথানা অঞ্চলের ছোট ব্যাংডাকি এলাকার ১৯৩ নম্বর বুথের বাসিন্দা জাকাশু বর্মনের বাড়িতে শনিবার সন্ধ্যা ৭, ৩০ মিনিট নাগাদ আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যা ৭, ৩০ নাগাদ আচমকাই জাকাশু বর্মনের বাড়িতে আগুন ধরে যায়। প্রাথমিকভাবে অনুমান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। বাড়ির সদস্যরা কোনওক্রমে প্রাণে বাঁচলেও ঘরের ভিতরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে যায়। আগুনে বাড়ির আসবাবপত্রের সঙ্গে নগদ প্রায় ১ লক্ষ টাকা, সোনার গয়না এবং জমি-বাড়ির দলিল সহ সমস্ত জরুরি কাগজপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। কয়েক মুহূর্তেই চোখের সামনে সর্বস্ব পুড়ে যেতে দেখে দিশেহারা হয়ে পড়েন জাকাশু বর্মন ও তাঁর পরিবার। আগুন দেখে প্রতিবেশীরা ছুটে আসেন এবং দমকলে খবর দেন। স্থানীয়রাই প্রথমে বালতি করে জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাড়ির প্রায় সবকিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে। সর্বস্ব খুইয়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়েছেন জাকাশু বর্মনের পরিবার। সব শেষ। জমির কাগজ পর্যন্ত পুড়ে গেছে। এখন কীভাবে বাঁচব জানি না।" খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ভাঐরথানা অঞ্চলের জনপ্রতিনিধিরা। ব্লক প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।1
- শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ী গ্রাম পঞ্চায়েতের মৌলাঙ্গী বাজার এলাকায় দোকানের তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, গতরাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান দোকানের মালিক। আজ সকালে দোকান খুলতে এসে তিনি দেখেন দোকানের তালা ভাঙা রয়েছে। দোকানের ভেতরে প্রবেশ করে দেখতে পান, দোকানে থাকা দুটো গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য সামগ্রী উধাও। পাশাপাশি ক্যাশ বাক্সে থাকা প্রায় ২০০০ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার পর শীতলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দোকান মালিক। পুলিশ জানিয়েছে, অভিযোগ জমা পড়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।1